সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার কথা আনুষ্ঠানিক ভাবে জানাল যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় বুধবার, ৮ জুলাই, ২০২০, ১২.১৫ পিএম
  • ৩১২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে কভিড ১৯ এ সংক্রমণ সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকা সত্বেও হোয়াইট হাউজ আনুষ্ঠানিক ভাবে জাতিসংঘকে জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এপ্রিল মাসেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘এর অর্থায়ন আটকে দেন এবং এর মাসখানেক পরেই সংস্থাটি ত্যাগের ইচ্ছের কথা ঘোষণা করেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনের প্রতি পক্ষপাতিত্ব করার জন্য অভিযুক্ত করেন এবং এর সংস্কার দাবি করেন। মে মাসেই তিনি ঘোষণা করেন যে তারা অনুরোধ মতো অত্যন্ত প্রয়োজনীয় সংস্কার সাধনে ব্যর্থ হ্ওয়ায় আমরা আজ তাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছি।বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘র নিয়ম অনুযায়ী কোন দেশ ঐ সংগঠন ত্যাগ করলে তাকে এক মাসের নোটিশ দিতে হবে । সুতরাং নভেম্বরের নির্বাচনে ট্রাম্প পরাজিত হলে আগামি প্রেসিডেন্ট সংস্থাটিতে থাকার সিদ্ধান্ত নিতেও পারেন।

এ দিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন প্রেসিডেন্টের এই কর্মকান্ড দূরদৃষ্টিসম্পন্ন নয় এবং এর ফলে সব রকমের রোগের বিরুদ্ধে লড়াইয়ে কয়েক দশকের সহযোগিতা নষ্ট হয়ে গেল। আমেরিকার সংক্রামক রোগ সোসা্িটির প্রেসিডেন্ট টমাস ফাইল জুনিয়র বলেন , “ সেখান থেকে আমাদের আসন ত্যাগের মানে হচ্ছে আসরা ভাইরাস মোকাবিলায় বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা থেকে বেরিয়ে আসলাম এবং বিশ্ব স্বাস্থ্য বিষয়ে আমাদের নেতৃত্বের স্থান ত্যাগ করে আমরা আরও বেশি করে কভিড ১৯ ‘এর কাছে অরিক্ষত হয়ে গেলাম।

জাতিসংঘ ফাউন্ডেশানের প্রেসিডেন্ট এলিজাবেথ কুসেন্স বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হচ্ছে এক মাত্র সংগঠন যারা বিশ্বজুড়ে করোনাভাইরাস মোকাবিলার সমন্বয় সাধন করতে পারবে। ডেমক্রেটিক সেনেটর বব মেনেন্ডেজ বলেছেনবিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিত্যাগ করলে আমেরিকানরা একাকী হয়ে পড়বে।

তবে ট্রাম্প এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যান্য সমালোচকরা করোনাভাইরাস মহামারির প্রথম দিকে এর সংক্রমণ সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা কে অভিযুক্ত করছেন যার মধ্যে রয়েছে এই অভিযোগও যে চীন ইচ্ছাকৃত ভাবে কভিড ১৯ ‘এর বিপদকে খাটো করে দেখিয়েছে।

যুক্তরাষ্ট্র ১৯৪৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠিত হবার সময় থেকেই এর প্রতিষ্ঠাতা সদস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com