সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিদ্যুৎ বিভাগের ভুতুরে বিল বাতিলের দাবিতে গাইবান্ধায় মানব বন্ধন

  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২০, ৫.৩০ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

এইচ আর হিরু গাইবান্ধাঃ
বিদ্যুৎ বিভাগের ভুতুরে বিল বাতিল ও বিদ্যুৎ ট্রাসফোর্সে ম্যাজিষ্ট্রেট ও গ্রাহক প্রতিনিধির নিয়োগের দাবিতে রোববার(৫জুলাই) জেলা শহরের ডিবি রোডে এক মানবন্ধনের কর্মসূচী পালিত হয়। বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধনের কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, ওয়ার্কার্স পার্টি জেলা সম্পাদক মিলন কান্তি, বিদ্যুৎ বিভাগের দুর্নীতি বিরোধী আন্দোলনের নেতা মাসুদুর রহমান মাসুদ, বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি জেলা ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক আনাউর রহমান, জেলা নেতা দেবল কুমার, সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান সুমন, আব্দুল হালিম, আবুল কালাম আজাদ, আহমাদুর রহিম, মোহাম্মদ আলী, সাইফুল ইসলাম, ঋষি বর্মন প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে বিভিন্ন কোম্পানী বিতরণ বিভাগগুলো বসতবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে ভুতুরে বিল করছে, করোনায় এমন মহাদুর্যোগের সময়ে এই অতিরিক্ত বিল গ্রাহকদের চরম বিপাকে ফেলেছে। গাইবান্ধায় নেসকো সেচ পাম্পগুলোর কাছে দাখিলকৃত ৪ গুণ অতিরিক্ত বিদ্যুৎ বিল বাতিলের দাবি জানাান। তদুপরি একসাথে ৪/৫ মাসের গড়বিল করা যাবে না, সেচ পাম্পের অতিরিক্ত বিল সংকট এবং পূর্বে অতিরিক্ত বিল সংশোধন জটিলতা-ট্রান্সফোর্সের মাধ্যমে নিরসনেরও দাবি জানান তারা।
এসময় বক্তারা আরো উল্লেখ্য করেন, মিটার ছাড়া কোন সেচ পাম্প সংযোগের পরিবর্তে বিদ্যুৎ পোলের ষ্ট্যান্ডে মিটারসহ সমস্ত বিদ্যুৎ সংযোগ প্রদান এবং অতিরিক্ত বিল গ্রাহক হয়রানী বন্ধেরও দাবি জানানো হয়।
বক্তারা সেইসাথে গাইবান্ধায় ডেটল সরবরাহকারি ডিলাররা সমস্ত ডেটল কালোবাজারে বিক্রি করে বাজারে কৃত্রিম সংকট তৈরী করে এই করোনাকালিন সময়ে জীবানুনাশক ওষুধের সংকট তৈরী করে সাধারণ মানুষকে বিপদে ফেলে দিয়েছে। দ্রুত তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ারও দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com