সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

টেকনাফে বিজিবি সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক বিক্রেতা নিহত

  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২০, ৪.৪০ পিএম
  • ৩৩৫ বার পড়া হয়েছে

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক বিক্রেতা নিহত হয়েছে।
এ সময় বিজিবি’র অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড বিদেশি পিস্তলের কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য এক কোটি পঞ্চাশ লাখ টাকা বলে জানা যায়।
টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়লের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
নিহতরা হলেন, মো. আলম (২৬) ও মো. ইয়াসিন (২৪)।
আলমের পিতার নাম, মো. কফি। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে থাকতেন। ইয়াসিনের পিতার নাম মো. এরশাদ আলী। তিনিও একই উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে থাকতেন।
রোববার দিবাগত রাতে টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হৃীলা বিওপি’র সংলগ্ন স্থানীয় অবরাং গ্রামের নানীরবাড়ি (স্থানীয় নাম) এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের বিশেষ টহলদল ওই এলাকায় নাফ নদীর তীরে ওৎ পেতে থাকে। রাত ১১টার দিকে টহলদল দেখতে পান, দুই থেকে তিনজন সাঁতরিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। সাঁতরিয়ে নদীর কিনারায় উঠার সাথে-সাথে টহলদল তাদের চ্যালেঞ্জ করলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তারা নদীর কিনারা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে টহলদল তাদের ধাওয়া করলে সশস্ত্র ইয়াবা পাচারকারীরা অতর্কিতভাবে বিজিবিকে লক্ষ্য করে গুলি বর্ষণ করতে থাকে। টহলদল সরকারি সম্পদ ও নিজেদের জানমাল রক্ষার স্বার্থে পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় ৪ থেকে ৫ মিনিট গুলি বিনিময় হয়। গোলাগুলির এক পর্যায়ে পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থলে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আহত অবস্থায় উদ্ধার করে তাদের দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দুইজন বিজিবি সদস্য আহত হন। আহত বিজিবি সদস্যদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
সাঁতরিয়ে আসা অপরজন গুলি করতে করতে কেওড়া বাগানের ভিতর দিয়ে দ্রুত পালিয়ে যায়।
মাদক পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com