মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহের ভালুকায় মামার হাতে ভাগ্নি খুন

  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২০, ১২.৩৯ পিএম
  • ৪০৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় মামার হাতে ভাগ্নি রায়না আক্তার (৫) নামের এক শিশু খুন হয়েছে। উপজেলার ভরাডোবা ক্লাবের বাজারের বানিয়াভিটা এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মামা আশাদুল ইসলাম আশুকে আটক করেছে পুলিশ। নিহত রায়না ওই এলাকার রাসেল আহাম্মেদের মেয়ে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বিকেলে শিশু রায়না নিজ ঘরে ছবি আঁকছিল। পরে মামা আশাদুল ইসলাম আশু রায়নাকে তার নিজ ঘরে ডেকে নিয়ে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে।

পরে সন্ধ্যায় রায়নাকে খোঁজাখুঁজির একপর্যায়ে মামা আশুর ঘরের মেঝেতে হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আশাদুল ইসলাম আশুকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com