মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শান্তিনিকেতনে পৌষ মেলা হবে না সিদ্ধান্ত বিশ্বভারতী

  • আপডেট সময় রবিবার, ৫ জুলাই, ২০২০, ৯.২৯ এএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

শান্তিনিকেতনে পৌষ মেলা হবে না বলে বিশ্বভারতী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন। যদিও পৌষ মেলা হয় ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে, এখন সবে জুলাইয়ের শুরু, ছ’মাসের ওপর বাকি। তবে মেলার প্রস্তুতি করতেই অনেক সময় লেগে যায় বলে গতকাল শুক্রবার এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ে একটি বৈঠক হয়।

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, রাষ্ট্রপতির প্রতিনিধি সুশোভন বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রীর প্রতিনিধি দুলাল চন্দ্র ঘোষ এবং উপাচার্যের প্রতিনিধি মঞ্জু মোহন মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সেখানে উপস্থিত ছিলেন। তাতে বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষ মেলা আদৌ পরিচালনা করবেন কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই মেলা না করার এই সিদ্ধান্ত। তবে গত বছর ওই মেলায় দূষণ ছড়ানোর অভিযোগে পরিবেশবিদ সুভাষ দত্ত মামলা করেছিলেন, আর মেলা শেষ হয়ে যাওয়ার পরেও দোকানিরা উঠতে চাননি বলে বিস্তর ঝামেলা হয়েছিল। সব মিলিয়ে কর্তৃপক্ষ মেলার ব্যাপারে তিতিবিরক্ত। একইসঙ্গে ঠিক করা হয়েছে, প্রতি বছর দোল বা হোলির সময়ে শান্তিনিকেতনে যে বসন্ত উৎসব হয়, তাও আগামী বছর হবে না।

বস্তুত গতবছর পৌষমেলার মতো এবছর বসন্তোৎসবেও বেশ কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, যার জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষকে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছে। তখনই তাঁরা সিদ্ধান্ত নেন যে অনেক হয়েছে আর নয়। এ বার ঠিক হয়েছে, পৌষ মেলা হবে না বটে তবে চিরাচরিত ঐতিহ্য অবলম্বন করে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যে পৌষ উৎসবের অবতারণা করে গিয়েছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর এবং তার পরেও বিশ্বভারতী কর্তৃপক্ষ পরম্পরাক্রমে যে উৎসব চালিয়ে গিয়েছেন, সেই পৌষ উৎসব যথাসময়ে বাংলা দিনপঞ্জি অনুসারে ৭ই থেকে ৯ই পৌষ, এই তিনদিন পালিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com