সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

হোমনা উপজেলার সিনিয়র স্টাফ নার্স’র স্বামী সিনিয়র স্টাফ নার্স জহিরুল ইসলাম করোনায় মারা যান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০, ১১.২৫ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে
এ আর আহমেদ হোসাইন.কুমিল্লা জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মোঃজহিরুল ইসলাম (৪৫) মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানাগেছে মরহুম জহিরুল ইসলামের স্ত্রী নাছিমা আক্তার কুমিল্লা জেলা হোমনা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।
মরহুমের স্ত্রী নাছিমা আক্তার বলেন, তার স্বামী করোনায় আক্রন্ত হওয়ার পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়। দীর্ঘদিন চিকিৎসার পর আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ দিকে তার অকাল মৃত্যুতে বাঞ্ছারামপুর ও হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
তাদের সহকর্মী জহিরুল ইসলামের অকাল মৃত্যুতে দুই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com