বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রথমবার একসঙ্গে মোশাররফ, শিমু ও দীঘি আইসিইউতে মামুনুর রশীদ ডিআরইউ-নগদ বেস্ট রিপোর্টিং এওয়ার্ড পেলেন বাংলাভিশনের কেফায়েত শাকিল মডেলিংয়ের গণ্ডি পেরিয়ে ফ্যাশন ডিজাইনে আযান চৌধুরী নারী শিক্ষার প্রসারে এ কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি বাবুল কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের ১৩৫তম আবির্ভাব উপলক্ষে পাঁচ দিনব্যাপী রাস উৎসব ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ৪১৯১ মামল কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি সাত খুনে জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল

ভারতে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫১৬ জন নতুন করে আক্রান্ত

  • আপডেট সময় রবিবার, ২১ জুন, ২০২০, ২.০২ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যাটা নিয়মিত ভাবে বেড়েই চলেছে।  এই বৃদ্ধির জেরে মোট আক্রান্তের সংখ্যা চার লক্ষ ছুঁইছুঁই।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫১৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। দেশে এক দিনে এত মানুষ এর আগে সংক্রমিত হননি। এই বৃদ্ধির জেরে দেশে মোট কোভিডে আক্রান্ত হলেন তিন লক্ষ ৯৫ হাজার ৪৮ জন। এর মধ্যে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাত – এই চারটি রাজ্যে আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষের বেশি।আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার থাবায় ভারতে মৃত্যু হয়েছে ৩৭৫ জনের। এ নিয়ে দেশে মোট মৃত্যু হল ১২ হাজার ৯৪৮ জনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com