শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পশ্চিম ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ জন নিহত বাংলাদেশের ব্যাটিংয়ের গভীর ক্ষত চিহ্নিত করলেন ডোনাল্ড গণতন্ত্রের বিপর্যয়ের পেছনে শক্তিশালী রাষ্ট্রব্যবস্থার অভাব: রিজভী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ৮৬ হাজার মসজিদ -মন্দির- গির্জা -প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা দেশজুড়ে গত এক দিনে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু নিয়ন্ত্রণে কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার গ্যাসকূপের আগুন শিশুদের হাতে শীতকালীন খেলার সামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন

পশ্চিম ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ জন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬.২৮ পিএম
  • ২০ বার পড়া হয়েছে

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীটির পক্ষ থেকে সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার এক দিন পর,  শুক্রবার পশ্চিম ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ জন নিহত হয়েছে। এ তথ্য জানিয়েছে কয়েকটি হুথি নিয়ন্ত্রিত গণমাধ্যম। খবর এএফপির।এই গ্রীষ্মকালে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হুথিদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নিয়মিত বোমাবর্ষণ করে আসছে।

এর জবাবে হুথি বাহিনী তেলসমৃদ্ধ রাজ্যটিকে প্রায় প্রতিদিনই লক্ষ্যবস্তু করছে; তারা জ্বালানি স্থাপনা, বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের প্রধান অর্থনৈতিক এলাকাগুলোতে হামলা চালাচ্ছে।একটি স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে হুথিদের ‘সাবা’ সংবাদ সংস্থা জানিয়েছে, শুক্রবার সৌদি যুদ্ধবিমান তাইজ প্রদেশের আল-তুরবা শহরের একটি আবাসিক ভবনে অভিযান চালায়। এই হামলায় ১১ জন নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু।সংবাদ সংস্থাটি হুথিদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত শাদা অঞ্চলের জ্বালানি ট্যাংক লক্ষ্য করেও হামলার খবর জানিয়েছে।সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-র তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণ সৌদি আরবের জাজান তেল শোধনাগার লক্ষ্য করে হুথিরা হামলা চালায়, যাতে একজন নেপালি কর্মী নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন।

এসপিএ আরও জানায়, ওই হামলার ফলে সেখানে আগুন ধরে যায় এবং শোধনাগারটির কার্যক্রম বন্ধ করে দিতে হয়।কয়েক বছরের অপেক্ষাকৃত শান্ত পরিস্থিতির পর গত জুলাইয়ে ইয়েমেন পুনরায় যুদ্ধে জড়িয়ে পড়ে, যা চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধে একটি নতুন ফ্রন্ট হিসেবে আত্মপ্রকাশ করেছে।সেপ্টেম্বরে সংঘাত আরও তীব্র হয় যখন ইয়েমেনের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলো আগে থেকেই নিয়ন্ত্রণে রাখা হুথিরা লোহিত সাগরের কৌশলগত বাব আল-মানদেব প্রণালি সংলগ্ন পশ্চিম উপকূলরেখা দখল করে নেয়।

হুথিরা এখন দক্ষিণাঞ্চলীয় প্রধান শহর এডেনের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে ২০১৫ সালে রাজধানী সানা থেকে বিতাড়িত হওয়ার পর দেশটির সরকার আশ্রয় নিয়েছে।জাতিসংঘের তথ্য মতে, সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের লড়াইয়ে ২ হাজার ৩০০-র বেশি মানুষ নিহত এবং ৩ লাখ ৬৪ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সৌদি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, সৌদি আরবে হুথিদের হামলায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com