বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
প্রথমবার একসঙ্গে মোশাররফ, শিমু ও দীঘি আইসিইউতে মামুনুর রশীদ ডিআরইউ-নগদ বেস্ট রিপোর্টিং এওয়ার্ড পেলেন বাংলাভিশনের কেফায়েত শাকিল মডেলিংয়ের গণ্ডি পেরিয়ে ফ্যাশন ডিজাইনে আযান চৌধুরী নারী শিক্ষার প্রসারে এ কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি বাবুল কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের ১৩৫তম আবির্ভাব উপলক্ষে পাঁচ দিনব্যাপী রাস উৎসব ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ৪১৯১ মামল কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি সাত খুনে জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল পোশাক শ্রমিকদের ন্যূনতম গ্রেডের মজুরি নির্ধারণ ১৭ হাজার টাকা

প্রথমবার একসঙ্গে মোশাররফ, শিমু ও দীঘি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১.০০ পিএম
  • ২৫ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false,"is_sticker":false}

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ- গত ঈদুল ফিতরে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ দিয়ে বড় পর্দায় বাজিমাত করার পর এবার আসন্ন রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রযোজনায় ‘যাত্রা বিরতি’ শীর্ষক এই ছবির মাধ্যমে বড় পর্দায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে নাটকের একসময়ের দারুণ সফল জুটি মোশাররফ করিম ও সুমাইয়া শিমু-কে; পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন প্রার্থনা ফারদিন দীঘি।

কাজী আসাদের পরিচালনায় নির্মিত এই সিনেমার শুটিং এরইমধ্যে কুয়াকাটায় শুরু হয়েছে। নির্মাতা জানান, উৎসবের সময় মানুষ যেমন বন্ধু ও স্বজনদের নিয়ে একসঙ্গে সময় কাটাতে ভালোবাসে, গল্পটিও ঠিক তেমনই পারিবারিক ও উৎসবমুখর আবহে গড়া তাই রোজার ঈদকে মুক্তির উপযুক্ত সময় মনে করেছেন তারা। এর আগে চরকির জন্য ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজ ও ‘লাইফলাইন’ ফিল্ম বানানো কাজী আসাদ ‘যাত্রা বিরতি’র মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য সিনেমার পরিচালক হিসেবে অভিষিক্ত হচ্ছেন।

 

দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে সুমাইয়া শিমু জানান, স্ক্রিপ্ট ও চরিত্র ভালো লাগলেও শুরুতে কিছুটা দোটানায় ছিলেন; পরে সহশিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে যুক্ত হন এবং পুরো পরিবারকে পর্দায় দেখে দর্শকরা নিজেদের খুঁজে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে কাজী আসাদের সঙ্গে ‘আধুনিক বাংলা হোটেল’-এ কাজের সুবাদে আগে থেকেই বোঝাপড়া থাকায় মোশাররফ করিম কাজটি নিয়ে বেশ আত্মবিশ্বাসী। ছোটবেলায় সুমাইয়া শিমু ও দিলারা জামানের সঙ্গে কাজ করলেও মোশাররফ করিমের সঙ্গে প্রথমবার অভিনয় করা নিয়ে কিছুটা উচ্ছ্বাস ও চিন্তার কথা জানিয়েছেন দীঘি।

‘চরকি সিনেমা ইনিশিয়াটিভ’-এর আওতায় নির্মিত এই ছবিতে দিলারা জামান, রাকিব হোসেন ইভন, ইউসুফ হাসান অর্ক ও রুদ্র রয়সহ আরও অনেকে অভিনয় করছেন; দানিয়েল ড্যানি, কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীরের গল্পে নির্মিত ছবিটির শুটিং চলবে ডিসেম্বর পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com