রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ১৮১০ মামলা খিলগাঁও থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক গ্রেফতার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশার ৪ দিনের রিমান্ডে পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম উদ্বোধন দীর্ঘ ১০ বছর পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান : রাষ্ট্রপতি পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে এবং কোনো অবস্থাতেই যাতে ক্ষমতার অপব্যবহার না হয় :স্বরাষ্ট্রমন্ত্রী নূন্যতম মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ১৮১০ মামলা

  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৬.১৩ পিএম
  • ১৬ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ১৮১০ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৯টি মোটরসাইকেলসহ মোট ৬৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ১৩টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেলসহ মোট ১৮১টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৩টি বাস, ২টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭৬টি সিএনজি ও ২৩৩টি মোটরসাইকেলসহ মোট ৪১৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৯টি বাস, ১৭টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা হয়েছে।

অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৭টি ক্যাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ৯৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৮টি বাস, ৮টি ট্রাক, ৩২টি ক্যাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ১০২টি মোটরসাইকেলসহ মোট ২৮৪টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩০টি বাস, ১২টি ট্রাক, ৭টি ক্যাভার্ডভ্যান, ৭২টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ৩০৪টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ২টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ১০৭টি মোটরসাইকেলসহ মোট ৩০৩টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৪৯৮টি গাড়ি ডাম্পিং ও ৩৮১টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com