রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ১৮১০ মামলা খিলগাঁও থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক গ্রেফতার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশার ৪ দিনের রিমান্ডে পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম উদ্বোধন দীর্ঘ ১০ বছর পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান : রাষ্ট্রপতি পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে এবং কোনো অবস্থাতেই যাতে ক্ষমতার অপব্যবহার না হয় :স্বরাষ্ট্রমন্ত্রী নূন্যতম মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর

  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৬.০৭ পিএম
  • ২১ বার পড়া হয়েছে

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবিরের আদালতে গাজী নজরুলের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন।শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আজিজুল হক দিদার বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২০ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ২১ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের পার্শ্ববর্তী ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের ফ্ল্যাট থেকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।এ ঘটনায় ২১ সেপ্টেম্বর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা ইসলাম ও নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

মামলায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com