শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত তাহসিফ সাউরির হত্যা মামলায় দীপকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৮ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৬৯১ মামলা ক্যালিফোর্নিয়ায় স্পিরিট হ্যালোইন দোকানে বন্দুকধারীর গুলিতে একজন নিহত রাঙামাটির সাজেকে দুর্গম পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি আশুলিয়ায় কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন বেতন বৃদ্ধির দাবিতে এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

তাহসিফ সাউরির হত্যা মামলায় দীপকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭.২৩ পিএম
  • ১১ বার পড়া হয়েছে

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় তার ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।শনিবার (৩১ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে দীপকে দুপুর সোয়া ২টার দিকে পুলিশের গাড়িতে করে আদালতে নেওয়া হয়। পরে তাকে হাজতখানায় রাখা হয়।মামলার তদন্তের স্বার্থে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন আদালতে এ আবেদন করেন।

হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতার, আলামত উদ্ধার, নিহতের মোটরসাইকেল উদ্ধার এবং হত্যাকাণ্ডের প্রকৃত স্থান নির্ধারণের কথা উল্লেখ করে এ আবেদন করা হয়। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। এরপর তাহসিফের বন্ধু দীপকে গ্রেফতার দেখায় পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসা থেকে দীপকে হেফাজতে নেয় পিবিআই। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ। এ কারণে তার কাছ থেকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত শুরু করে পিবিআই।

পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ ঘটনার রাতের বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। সে দিন রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। সেখানে দুজনের কথা বলার সময় কয়েকজন তাদের ধাওয়া করেন। দীপের ভাষ্য অনুযায়ী, ধাওয়াকারীদের মধ্যে দুজনের পরনে পুলিশের পোশাক ছিল।

দীপ দাবি করেন, ওই ব্যক্তিদের দেখে তাহসিফ দৌড় দেন। একপর্যায়ে তিনি তুরাগ নদে ঝাঁপ দেন। অন্যদিকে, দীপ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ২৯ নম্বর সীমানা পিলারের আড়ালে লুকিয়ে পড়েন। পরে সেখান থেকে চলে যান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com