শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রোববার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে : শ্রমমন্ত্রী এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে অনলাইন ও এসএমএস পদ্ধতিতে সৌদি আরবের বিমানবন্দর, তেল শোধনাগার ও সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলা দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু অনিয়ম ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে একযোগে ২৮ পুলিশ সদস্যকে প্রত্যাহার আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বজ্রপাতে ৬ জন নিহত পিরোজপুরে মানিক পশারীর ঘটনায় মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন সিদ্ধিরগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম মিঠু গ্রেপ্তার

আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১০.৪৭ এএম
  • ১৯ বার পড়া হয়েছে

আজ শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইএন নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবে।

মুঠোফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং আবার স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখতে হবে। পরে মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

বোর্ডগুলোর প্রকাশিত ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষার্থীরা দুটি ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো eduboardresults.gov.bd (https://eduboardresults.gov.bd) এবং ducationboardresults.gov.bd (https://educationboardresults.gov.bd)।

উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে লিখতে হবে: HSC Dha 123456 2026। এরপর এসএমএসটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত। এ জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া ও এ-সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com