সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু জুলাই গণঅভ্যুত্থানের সময় ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৩০ মামলা ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কায় বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর বৈশাখী টিভির পডকাস্ট শো: ক্যারিয়ার ক্লাসরুম

গাজীপুরের টঙ্গীতে ৬ বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

  • আপডেট সময় রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬.০৩ পিএম
  • ৩৪ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে ৬ বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তারকৃত মাদ্রাসা শিক্ষক মোঃ মোসলেম উদ্দিনের জামিন নামঞ্জুর করেছে আদালত।রোববার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক ওমর হায়দারের আদালতে ওই মাদ্রাসা শিক্ষকের জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

টঙ্গীতে ৬ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ওই মাদরাসা শিক্ষককে মারধর করে পুলিশে দেন স্থানীয় লোকজন। টঙ্গীর আউচপাড়া এলাকায় কারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির বাবার করা মামলায় গ্রেফতার দেখিয়ে গত বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষককে আদালতে পাঠানো হয়।

অন্যদিকে, মাদরাসায় হামলা, ভাঙচুর, টাকা চুরি ও শিক্ষকদের মারধরের অভিযোগে টঙ্গী পশ্চিম থানা থানায় মামলা দায়ের করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মাওলানা কারী মোঃ আলমাস হোসেন। পুলিশ বলছে, মাদ্রাসায় ওই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। আদালতে ইতিমধ্যে শিশুটির জবাববন্দী রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com