শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপি সরকার গণঅভ্যুত্থান পরিপন্থী একটি সরকার : নাহিদ ইসলাম খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা আধাবেলা সড়ক অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত ময়মনসিংহ মেডিকেল কলেজে সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ : স্বাস্থ্যমন্ত্রী মার্কিন সামরিক জাহাজকে পারস্য উপসাগরে প্রবেশ করতে দেওয়া হবে না : ইরান ক্যানসারে আক্রান্ত মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুন মারা গেছেন মোহাম্মদপুর বিশেষ অভিযান ১৩ ছিনতাইকারী গ্রেফতার মোস্তফা সরওয়ার ফারুকীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু ফিলিপিন্সে দুটি যুদ্ধবিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষ প্রধানমন্ত্রীর জাপান সফরের মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতি সঞ্চার আশা করছে টোকিও।

ক্যানসারে আক্রান্ত মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুন মারা গেছেন

  • আপডেট সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮.২৮ পিএম
  • ১৮ বার পড়া হয়েছে

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান ক্যানসারে আক্রান্ত মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুন মারা গেছেন।

তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মা আমেনা বেগম, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি জানান, শনিবার দুপুর ১২টার দিকেই তুলনাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

মাস ছয়েক আগে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকেই চলছিল চিকিৎসা। কিন্তু ফেরানো গেল না। ৩৯ বছর বয়সেই অভিনেত্রী চলে গেলেন মৃত্যুর দেশে।জানা গেছে, তুলনা স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন। ঢাকার কয়েকটি হাসপাতালে তার চিকিৎসা করানো হয়েছিল। ২০ অক্টোবর করা হয় অস্ত্রোপচার। এর পর দুদিন তুলনার অবস্থা ভালোই ছিল। পরিবারের সঙ্গে কথা বলেছেন। কিন্তু শুক্রবার সকাল থেকেই তার অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।   চিকিৎসাধীন অবস্থায় রাতে তার হার্ট অ্যাটাকও হয়। এরপর আর তাকে বাঁচানো যায়নি। রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

উল্লেখ্য, দেশের নন্দিত নাট্যকার ও নির্মাতা আব্দুল্লাহ আল মামুনের ভাই আব্দুল্লাহ আল হারুনের মেয়ে তুলনা। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় ও উপস্থাপনায় তিনি একটা সময় সরব ছিলেন।  তার মৃত্যুতে শোবিজের অনেক সহকর্মী শোকপ্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com