শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

বিনামূল্যে খেলা দেখা যাবে মাঠে বসে বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট

  • আপডেট সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৫.৪২ পিএম
  • ২৪ বার পড়া হয়েছে

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এখন বাংলাদেশে। আগামী ২৮ অক্টোবর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

এই টেস্টে দর্শকদের জন্য গ্যালারিতে বিনামূল্যে প্রবেশ ও খেলা দেখার সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে সব গ্যালারিতে বসে বিনামূল্যে খেলা দেখা যাবে, ব্যাপারটা এমন নয়। কোনো অর্থ খরচ না করেই খেলা দেখতে চাইলে বসতে হবে নির্ধারিত গ্যালারিতে।

বিসিবির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ক্রিকেট প্রেমীদের জন্য শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নর্থ ও সাউথ  গ্যালারিতে ১ম টেস্টের ৫ দিন (২৮ অক্টোবর – ০১ নভেম্বর ২০২৬) বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে।

তবে বিবৃতিতে এটাও জানানো হয়েছে, গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল, শহীদ মুশতাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি গ্যালারির জন্য প্রযোজ্য নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com