বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

অধস্তন আদালতে ভার্চুয়ালী শুনানিতে ২৭৪৮০ আসামির জামিন

  • আপডেট সময় শনিবার, ৬ জুন, ২০২০, ৫.৩২ পিএম
  • ৮২০ বার পড়া হয়েছে

সুপ্রিমকোর্টের নির্দেশনা অনুসারে সারা দেশে অধস্তন আদালতে বিগত ১৫ কার্যদিবসে ভার্চুয়াল শুনানি শেষে ২৭ হাজার ৭’শ ৮০ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে।
সুপ্রিমকোর্টের মুখপত্র মোহাম্মদ সাইফুর রহমান বাসস’কে এ কথা জানান। তিনি জানান, সারাদেশে অধস্তন আদালতে প্রথম ১০ কার্যদিবসে ভার্চুয়াল শুনানিতে ৩৩ হাজার ২’শ ৮৭টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে শুনানি শেষে ২০৯৩৮ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে।
তিনি আজ জানান, ঈদের ছুটির পর গত ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত সারা দেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১৪,৩৪০ টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৬,৫৪২ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে।
আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিচারকাজ চালানোর বিষয়ে অধ্যাদেশ জারির প্রেক্ষিতে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি করতে গত ১০ মে নির্দেশনা দিয়েছেন সুপ্রিমকোর্ট প্রশাসন।
সে অনুযায়ী এরপর থেকে দেশের সব অধস্তন আদালতে ভার্চুয়ালী জামিন আবেদনের শুনানি শুরু হয়।
সুপ্রিমকোর্ট মুখপত্র জানান, গত ১২ মে থেকে গত ২০ মে পর্যন্ত দেশে শিশু উন্নয়ন কেন্দ্রসমুহ থেকে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে মোট ২৪৭ জন শিশুর জমিন হয়েছে। জামিন শেষে তাদেরকে অভিভাবকদের হাতে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com