মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী নওগাঁয় ভালোবেসে বিয়ে, স্ত্রীকে স্টেশনে রেখে গহনা নিয়ে উধাও স্বামী সামাজিক উদ্যোগ জোরদারে এসএএফই (SAFE) কমিটির আত্মপ্রকাশ ও কর্মশালা ঈশ্বর গঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ওয়াশিংটনের হিটলিস্টে মোজতবা খামেনি, তথ্য দিলেই ১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ৫ নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা লিটন খান: মাদক ও চাঁদাবাজমুক্ত মডেল ওয়ার্ড গড়ার অঙ্গীকার বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা বন্দরটিলায় গণসংহতি আন্দোলনের বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর ঘোষণা জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রমজানের তাৎপর্য তুলে ধরলেন বক্তারা

চাঁদপুর ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজার ইজারার বিএনপির ২গ্রুপের মধ্যে সংঘর্ষ

  • আপডেট সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.১৭ পিএম
  • ১৬ বার পড়া হয়েছে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজার ইজারার টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে বিএনপির দুইগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ছেঙ্গারচর পৌরসভায় গরুর বাজার, মাছ বাজার ও পাঁচটি সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন হাট-বাজার ইজারার সিডিউল জমা দেয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সিডিউল জমা দেয়া নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

আহতরা হলেন- বিএনপি নেতা বদরুজ্জামান (৫৫), সায়েম (২০), সফিউল্লাহ (৩৫)সহ আরও দুইজন। আহতদের মধ্যে কয়েকজনের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, সিডিউল জমা দিতে গেলে বিএনপির যুবদল নেতা আবু সাঈদ বেপারী ও পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী পক্ষ পৌর বিএনপির সাবেক সভাপতি নান্নু প্রধানসহ অন্যদের বাধা দেন। এ সময় উভয়পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

যুবদল নেতা আবু সাঈদ বেপারী জানান, সিডিউল জমা দেয়ার সময় ছিল দুপুর ১টা পর্যন্ত। নির্ধারিত সময় পার হওয়ার পর কয়েকজন সিডিউল নিয়ে এলে আমরা বাধা দিই। এ সময় তারা আমাদের কর্মী সফিউল্লাহকে মারধর করে।

অন্যদিকে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকার ও পৌর বিএনপির সাবেক সভাপতি নান্নু প্রধান অভিযোগ করেন, প্রশাসনের কারসাজির মাধ্যমে একপক্ষের সিডিউল গ্রহণ করা হয়েছে। তাদের দাবি, টেন্ডার বাক্স উপজেলা, থানা ও পৌরসভায় রাখার কথা থাকলেও কেবল পৌরসভায় রাখা হয়। তারা আরও অভিযোগ করেন, সিডিউল জমা দিতে গেলে যুবদল নেতা আবু সাঈদ ও উজ্জ্বল ফরাজীর সমর্থকেরা বাধা দেন এবং বিএনপি নেতা বদরুজ্জামানের মাথায় রক্তাক্ত জখমসহ কয়েকজনকে আহত করেন। তারা ছেঙ্গারচর পৌরসভার হাট-বাজার ইজারা বাতিল করে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার তদন্ত কর্মকর্তা প্রদীপ মণ্ডল জানান, সিডিউল জমা দেয়া নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।মতলব উত্তর উপজেলা প্রশাসনর নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি জানান, একপক্ষ অন্যপক্ষকে বাধা দেয়ার বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত ছিল। নির্ধারিত সময় শেষ হওয়ার পাঁচ মিনিট আগে তারা আসে। এখন সিডিউল জমা দিতে না পারলে তারা ফৌজদারি আইনে ব্যবস্থা নিতে পারে।

তিনি আরও জানান, ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজার ইজারার সাতটি স্থানের বিপরীতে সাতটি সিডিউল জমা পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com