বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শাপলা চত্বরে হত্যাযজ্ঞের নির্দেশদাতা শেখ হাসিনা চাঁদপুর ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজার ইজারার বিএনপির ২গ্রুপের মধ্যে সংঘর্ষ চলতি বছরের সাদাকাতুল ফিতরা হার সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর হত্যাকাণ্ড ছিলো দেশের সার্বভৌমত্বের ওপর একটি চরম আঘাত ২০২৬ বইমেলায় জেকের উদ্দিন সম্রাটের ‘ডিজিটাল সম্প্রচার’ প্রকাশ প্রতিমন্ত্রী হওয়ার পর নিজ নির্বাচনী এলাকায় আসেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন ১০ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

  • আপডেট সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.০৬ পিএম
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ড. আহসান এইচ মনসুর ২০২৪ সালের আগস্ট মাসে অন্তর্বর্তী সরকারের সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

তার স্থলাভিষিক্ত হওয়া নতুন গভর্নর মোস্তাকুর রহমানের নিয়োগ দেশের আর্থিক খাতের সংস্কার ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

মোস্তাকুর রহমান ১৯৬৬ সালের ১২ মে জন্মগ্রহণ করেন। তিনি হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বি কম (সম্মান) এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৯২ সালে (আইসিএমএবি) থেকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) হিসেবে যোগ্যতা অর্জন করেন এবং পরবর্তীতে ফেলো সদস্য হন।

তিনি বর্তমানে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান হেরা সোয়েটারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্পোরেট অর্থায়ন, ব্যাংকিং সম্পর্ক, মূলধন কাঠামো ব্যবস্থাপনা, রফতানি অর্থায়ন এবং বৈদেশিক মুদ্রা এক্সপোজার নিয়ন্ত্রণে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

এ ছাড়া তিনি শিল্প ও বাণিজ্য সংগঠনগুলোর সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

নতুন গভর্নর আর্থিক ব্যবস্থার শাসন, ব্যাংকিং ও শিল্প অর্থায়ন, রপ্তানি অর্থনীতি, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, কর্পোরেট ও নিয়ন্ত্রক সম্মতি এবং ঝুঁকি তদারকিতে বিশেষ পারদর্শিতা অর্জন করেছেন। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক সুশাসনের প্রতি তার অঙ্গীকার ব্যাংকিং খাতে সংস্কার কার্যক্রমে গতি আনবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

মোস্তাকুর রহমান বিভিন্ন সামাজিক ও দাতব্য কার্যক্রমেও যুক্ত। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা, দীর্ঘস্থায়ী অসুস্থ রোগীদের উপশমকারী চিকিৎসা সহায়তা এবং দুর্বল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় তিনি অবদান রেখে আসছেন।

অর্থনীতির চলমান চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, রিজার্ভ শক্তিশালীকরণ ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতা মোকাবিলায় তার শিল্প ও আর্থিক নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ ব্যাংকের নতুন নেতৃত্বে নীতি-সংলাপ, শিল্প অর্থায়ন এবং আর্থিক খাতের কাঠামোগত সংস্কারে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com