বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাজধানীজুড়ে ঝোড়ো হাওয়াসহ স্বস্তির বৃষ্টি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৭.৪৪ পিএম
  • ৮৫ বার পড়া হয়েছে

রাজধানীজুড়ে ঝোড়ো হাওয়াসহ স্বস্তির বৃষ্টি । এতে চৈত্রের গরমের তেজ কিছুটা কমেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যার আগ মুহূর্তে ঘন অন্ধকার ছেয়ে গগণ চিরে এই বৃষ্টি ঝরে।এদিন বিকেল সাড়ে ৫টা থেকেই ঘন কালো মেঘে ছেয়ে যেতে থাকে ঢাকার আকাশ। এতে সন্ধ্যার আগেই নেমে আসে অন্ধকার। সঙ্গে ঝোড়ো হাওয়াসহ শুরু হয় বৃষ্টি। পরে সন্ধ্যা নাগাদ উত্তরা, মিরপুর, আগারগাঁও, তেজগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অনেকটা মুষলধারে বৃষ্টি হয়। এরমধ্যে রাজধানীর উত্তরায় শিলাবৃষ্টিও ঝরতে দেখা যায়।

এদিকে হঠাৎ বৃষ্টিতে গন্তব্যে ছুটে চলা মানুষদের অনেককেই মেট্রোরেলের স্টেশন কিংবা ফুটওভার ব্রিজের নিচে আশ্রয় নিতে দেখা যায়। কেউ কেউ ফুটপাতের পাশে থাকা বিভিন্ন দোকানেও আশ্রয় নেন।

অন্যদিকে বৃহস্পতিবার রাতের মধ্যে ঢাকাসহ দেশের ৯ জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাস এমন তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত ঢাকা ছাড়াও পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, ফরিদপুর, চট্টগ্রাম ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com