সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৭.৩৬ পিএম
  • ১০১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ হাবিব নামে এক যুবক নিহত হয়েছেন। হাবিব নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকার আনোয়ার মোল্লার ছেলে।

মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটে। পরে বুধবার (১৯ মার্চ) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতর ভাই বাবু বলেন, ‘হাবিব পেশায় একজন অটোরিকশাচালক। সে চনপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় মাদক কারবারিদের দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে। পরে ওইখানে তার একটি গুলি এসে গায়ে লাগে। খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে  ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে তার মৃত্যু হয়।

নিহত হাবিবের দুইটি সন্তান রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, ‘লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com