সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পাঁচমাস পর ভারতে ফিরে গেল মিতালী এক্সপ্রেস

  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৭.০০ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

ঢাকায় আটকা পড়া ভারত-বাংলাদেশের মধ্যে চলা মিতালী এক্সপ্রেস ট্রেন প্রায় পাঁচমাস পর ওপারে নিউ জলপাইগুড়িতে ফিরল।

বুধবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিনে মিতালী এক্সপ্রেস এপারে চিলাহাটি থেকে হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। পরে আবার ট্রেনের বগিগুলো ওপারে হলদিবাড়ি স্টেশনে পৌঁছে দিয়ে ইঞ্জিনটি এপারে চিলাহাটিতে ফিরে আসে।

চিলাহাটির স্টেশন মাস্টার হায়দার আলী জানান, বুধবার ওপারে পৌাঁছানোর পর বাংলাদেশ রেলওয়ের পক্ষে মিতালী এক্সপ্রেসের চারটি এসি বার্থ, চারটি এসি চেয়ারকার ও ব্রেক ভ্যানসহ দুটি পাওয়ার কার ভারতের রেল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়া হয়েছে।

৫ আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েনের মধ্যে আন্তঃদেশীয় এই রেল পরিষেবা আবার কবে চালু হবে, দৃশ্যত তা অনিশ্চিত।

বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতিতে কলকাতায় ব্যবসার ভরাডুবি বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতিতে কলকাতায় ব্যবসার ভরাডুবি
রেলওয়ে সূত্র জানায়, আন্তর্জাতিক মানসম্পন্ন এই যাত্রীবাহী পরিবহন হচ্ছে তৃতীয় ট্রেন, যা ভারত-বাংলাদেশের মধ্যে চলাচল করে। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তানের যুদ্ধের পরে বন্ধ হয়ে যায় এই রুট। ৫৬ বছর পর দু’দেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে ২০২১ সালের ২৭শে মার্চ চাল হয় এই ট্রেন সার্ভিস।

গত ১৭ জুলাই ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ঢাকায় এসে জুলাইয়ের আন্দোলনে আটকে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com