বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

‘ মাল নাই, চলি যান ’ কমলনগরে ইউপি সচিব ও খোকন মেম্বারের টিসিবি ও ভিজিএফ চাল বিতরণে অনিয়ম!

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৬.৫১ পিএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়ন পরিষদের সচিব সাইফুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা খোকন মেম্বারের বিরুদ্ধে জেলে কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও প্রতিবন্ধী ভাতা দিয়ে তিন থেকে পাঁচ হাজার টাকা করে হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

ভিজিএফ এর চাল বিতরণ থেকে জেলে কার্ডের চাল বিতরণে রয়েছে কারচুপি। জেলে না হয়েও টাকার বিনিময়ে জেলে কার্ড দেয়া থেকে শুরু করে সচিব সাইফুল ইসলাম জন্ম মৃত্যু নিবন্ধনে ও টাকা নিয়ে থাকেন।

টিসিবি পণ্য বিতরণে প্রকৃত কার্ডধারীদের না দিয়ে দলীয় কয়েকজনের মাঝে বিতরণ করে ‘মাল নেই, চলি যান ’বলে সব মালামাল ট্রাকে করে নিয়ে অজানা গন্তব্যে চলে যান সচিব সাইফুল ইসলাম ও খোকন মেম্বার। এই নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্থানীয় প্রকৃত টিসিবি কার্ডধারীরা।

এ বিষয়ে জানতে চাইলে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন-‘সরকারি কিছু তথ্য রয়েছে যা দেয়া যাবে না। যেগুলো দেয়া যায় সেগুলো পেতে যথাযথ নিয়ম মেনে এপ্লাই করলে পেয়ে যাবেন।
তবে আপনাদের কাছে যে অভিযোগগুলোর কথা শুনেছি, তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com