বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৬.২৭ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫১৭ জনের। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৮৬ জন রোগী। আর চলতি সপ্তাহে (৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর) ডেঙ্গুতে ৩২ জনের মৃত্যু এবং চার হাজার ২৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ৩০ নভেম্বর ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু এবং ৬৭৫ জন হাসপাতালে, ১ ডিসেম্বর ৬ জনের মৃত্যু এবং ৮৮২ জন হাসপাতালে, ২ ডিসেম্বর তিনজনের মৃত্যু এবং ৭০৫ জন হাসপাতালে, ৩ ডিসেম্বর ৭ জনের মৃত্যু এবং ৬২৯ জন হাসপাতালে, ৪ ডিসেম্বর পাঁচজনের মৃত্যু এবং ৬২৯ জন হাসপাতালে, ৫ ডিসেম্বর পাঁচজনের মৃত্যু এবং ৫৭০ জন হাসপাতালে, ৬ ডিসেম্বর তিনজনের মৃত্যু এবং ১৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫ হাজার ৭০ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ২০০ জন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com