সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আমিরাতে ৫৭ বাংলাদেশীর মুক্তির বিষয়ে পদক্ষেপ গ্রহণের আহ্বান আইএইচআরসি’র

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৭.১৮ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ চ্যাপ্টার সংযুক্ত আরব আমিরাতে কারাদন্ডপ্রাপ্ত ৫৭ জন বাংলাদেশী নাগরিককে মুক্ত করার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
আজ আইএইচআরসি’র এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন- আইএইচআরসি’র বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, অ্যাম্বাসাডর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মিজানুর রহমান এবং নির্বাহী পরিচালক (প্রশাসন) সাইফুদ্দিন সালাম মিঠু।
বিবৃতিতে বলা হয়, দেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্রদের হত্যা ও দমনের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এরই প্রেক্ষিতে সে দেশের আইন অনুযায়ী ৫৭ বাংলাদেশীকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়।
এতে বলা হয়, আমরা বিশ্বাস করি, প্রবাসে কোনো বাংলাদেশী ক্ষতিগ্রস্থ হলে বা আইনগত জটিলতায় পড়লে, আইনগত সহায়তা পাওয়ার অধিকার তাদের রয়েছে। সেই হিসেবে বাংলাদেশ সরকার ও দূতাবাসের দায়িত্ব হচ্ছে নিজ দেশের নাগরিকদের সহায়তা করা।
তাদের আইনগত সহায়তা দেওয়া এবং কুটনৈতিক আলাপ আলোচনা শুরু করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে জরুরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com