শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় ১ হাজার ৯শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৬.৪৮ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ
বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা কার্যালয়ের একটি দল আজ শনিবার সকালে পিরোজপুরের ভান্ডারিয়া পৌরশহরের লঞ্চঘাট এলাকা অভিযান চালিয়ে ১ হাজার ৯শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেপ্তার আটক করেছে। আটককৃতরা হচ্ছে মোকছেদ খান এর ছেলে ইদ্রিস খান (৫০), মো. ইউছুফ আলীর ছেলে ইয়াসিন আলী অন্তর (২৫), ছিদ্দিকুর রহমান হাওলাদার এর ছেলে মো. রাকিব হাওলাদার এদের সকলের বাড়ী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা সদরে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মুহ আঃ মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা কার্যালয়ের ৮ সদস্যের একটি দল নিয়ে ভান্ডারিয়া পৌর শহরের লক্ষিপূরা মহল্লায় অভিযান চালিয়ে ১ হাজার ৯শ পিস ইয়াবা ট্যাবলেট, নম্বর বিহীন একটি বাজাজ পালসার মোটরসাইকেল,একটি মোবাইল ফোনসহ উল্লিখিত ব্যক্তিদের আটক করি। এসময় ইদ্রিস আলী দেহ তল্লাসি করে একটি পলিথিনের প্যাকেটে অ্যামফিটামিনযুক্ত ১ হাজার ৯শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এরা পাথরঘাটা থেকে মোটরসাইকেল যোগে  মাদক বিক্রির জন্য ভন্ডারিয়া যায়।
এ ঘটনায় বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মুহ আঃ মজিদ বাদী হয়ে ভাÐারিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
ভাÐারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি)  আবির মোহাম্মদ হোসেন জানান, এ ঘটনায় ভান্ডারিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে আসামীদের ওই মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com