সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৭.৫৩ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে এবং চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৬ জনে।

শনিবার (২১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৮৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১২ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৭৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৮ হাজার ১১৪ জন রোগী। এর মধ্যে ২ হাজার ৩৪১ জন ঢাকায় এবং ৫ হাজার ৭৭৩ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ২ লাখ ৫২ হাজার ৯৯০ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে ২ লাখ ৪৩ হাজার ৬৩০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com