বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ৮.৪৮ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৭ জনের মৃত্যু।
এর মধ্যে রাজধানীতে ২ জন এবং এর বাইরে ৫ জন রয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ সময়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৭৪২ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৬১২ জন এবং ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১৩০ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮ হাজার ৮০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৮২৬ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৫ হাজার ৯৭৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৫৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৮ হাজার ১৯৪ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৩৫ হাজার ৩৭০ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত এক হাজার ৮৬ জন মারা গেছেন।

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ১৩ হাজার ৬৭৮ জন। এর মধ্যে ঢাকায় ৮৪ হাজার ৬৮৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১ লাখ ২৮ হাজার ৯৯৫ জন সুস্থ্য হয়েছেন।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ১০৬ জন। এর মধ্যে ঢাকায় ৬৯৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২ হাজার ৪১০ জন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com