সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ৭.৫৫ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ১৭ জন মারা গেছে।
এর মধ্যে রাজধানীতে ৯ জন এবং এর বাইরে ৮ জন রয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ সময়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৮৮২ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৬২৯ জন এবং ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে ২ হাজার ২৫৩ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯ হাজার ৩৫৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ১২০ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৬ হাজার ২৩৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ২ লাখ ৬২ হাজার ৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৩ হাজার ৮৫১ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ২২ হাজার ৪৩৭ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত এক হাজার ছয় জন মারা গেছেন।
অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৯২৫ জন। এর মধ্যে ঢাকায় ৮০ হাজার ৮৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১ লাখ ১৫ হাজার ৮৪২ জন।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ৪৬৭ জন। এর মধ্যে ঢাকায় ৮৭৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২ হাজার ৫৮৮ জন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com