মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

কাউখালীতে মুক্তিযোদ্ধা সন্তান সেই প্রভাব দেখিয়ে অন্যের জমিদখলের চেষ্টা ২৫ হাজার টাকার গাছ লুট

  • আপডেট সময় সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৩.৫৫ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

 

সৈয়দ বশির আহম্মেদ,পিরোজপুর থেকেঃ পিরোজপুরের কাউখালীতে মুক্তিযোদ্ধা সন্তান সেই প্রভাব বিস্তার করে অন্যের জমিদখলের চেষ্টা ও জমি থেকে প্রায় ২৫ হাজার টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ কাউখালী উপজেলার সদর ইউনিয়নের গোসনতারা গ্রামের মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের ছেলে মোঃ সিহাবের বিরুদ্ধে। এঘটনায় শনিবার বিকেলে কাউখালী থানায় জমির প্রকৃত মালিক হাবিবুর রহমান (৬৫) একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানাযায়, গত ২২ আগস্ট বেলা ১১ টার দিকে সিহাব ও তার পরিবারের কয়েক জন সদস্যদের নিয়ে ঐ জমি দখলের চেষ্টা ও জমির বাগান থেকে ছোট-বড় প্রায় ২০টি গাছ কেটে নিয়ে বিক্রি করে। যার বাজার মূল্য প্রায় ২৫ হাজার টাকা।

এবিষয়ে অভিযোগকারী হাবিবুর রহমান বলেন,দীর্ঘদিন ধরে আমার জমিটা ওরা (মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের পরিবার) দখল করার চেষ্টা চালাচ্ছে। যখনই আমি আমার জমিতে যাই তখনই ওরা বিভিন্ন হুমকি ধামকি দেয়। এই অত্যাচার থেকে বাঁচতে আমি কিছুদিন আগে এই জমি সগির আহম্মেদ কাছে বিক্রি করে দেই। আমার জমিটির মালিক এখন সগির আহম্মেদ। বিক্রি করার পরও অন্যের জমি দখলের পায়তারা চালাচ্ছে এই মুক্তিযোদ্ধা পরিবার নামধারীরা। সর্বশেষ গাছগুলো কেটে নিছে। এই বিচারের জন্য আমরা থানায় দারস্ত হয়েছি।

এদিকে অভিযোগের বিষয় সত্যতা জানতে অভিযুক্ত মোঃ সিহাবের বাড়িতে সংবাদকর্মীরা গেলে ঘরের দরজা তালাবদ্ধ পান। তবে স্থানীয় বাসীন্দা মোঃ ওহিদুর রহমান বলেন, সিহাব একটা নেশাগ্রস্ত ছেলে। ওর সাথে এলাকার লোকজন কথা বলতে সহজে চায় না। অন্যের জমি থেকে গাছ কেটে নেওয়ার ব্যাপারে আমি তার কাছে জানতে চাইলে,আমাকে বলে আপনার কাম আছে,আপনার সমস্যা কি।

কাউখালী থানার ওসি মোঃ জাকারিয়া বলেন, জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষ অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com