সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঘরে বসে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান: শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২০, ১২.০৫ এএম
  • ৭৯৫ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ঘরে বসে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ।
তিনি সংসদ টেলিভিশনের মাধ্যমে আমার ঘরে আমার স্কুল শিরোনামে প্রচারিত ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাসসমূহ মনোযোগ দিয়ে দেখার ও আত্মস্থ করারও আহ্বান জানান।
তিনি আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সভায় এ আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক প্রমুখ।
ডা.দীপু মনি বলেন, ‘বিশ্বব্যাপী নোবেল করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় পুরো বিশ্ব আজ প্রায় অচল। করোনার ভয়াবহ প্রাদুর্ভাব থেকে নিজেকে রক্ষা করতে আমাদের উচিত সচেতন হওয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সমাজিক দূরত্ব বজায় রাখা।’
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজ থেকে সংসদ টেলিভিশনের মাধ্যমে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দক্ষ শ্রেণী শিক্ষকদের ক্লাসসমূহ ভিডিও ধারণ করে সম্প্রচার করা হচ্ছে।
মন্ত্রী সকলকে বাসায় থাকার, সুস্থ থাকার ও নিরাপদে থাকার আহ্বান জানান এবং এই শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত সকল শিক্ষক, সংসদ টেলিভিশনের সকল কলাকৌশলী এবং এটুআই-কে ধন্যবাদ জানান।
প্রত্যেক শিক্ষার্থী বাসায় বসেই টিভির মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ পাঠদান কার্যক্রম চলবে।
বেলা ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সেই ক্লাসসমূহ পুন: প্রচার করা হবে। এছাড়া ক্লাসসমূহ আমার ঘরে আমার স্কুল ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও পাওয়া যাবে।
যদি কোন শিক্ষার্থী কোন ক্লাস দেখতে না পারে তাহলে সে উল্লেখিত ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্লাসটি দেখতে পারবে।
শিক্ষক ক্লাস শেষে পাঠদানকৃত বিষয়ের উপরে বাড়ির কাজ প্রদান করবে। প্রত্যেকটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং স্কুল খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিবে। বাড়ির কাজের উপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com