রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিষপানে মাদ্রাসার ছাত্রীর মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ৯.৫৭ পিএম
  • ৪০১ বার পড়া হয়েছে

মোঃমনসুর আলী,রুহিয়া(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ২ নং আখানগর ইউনিয়নে বিষপানে আশা মনি(১৭) নামে মাদ্রাসার এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ মে) রাত সাড়ে ১০টায় থানার আখানগর ইউনিয়নের ডাঙা পাড়া এলাকায় বিষপানের এ ঘটনা ঘটে।

নিহত আশা মনি (১৭) সদর উপজেলার রহিমান পুর আলিম মাদ্রাসার দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ও আখানগর ইউনিয়নের ডাঙা পাড়ার আলীর মেয়ে বলে জানা যায়।

বিষপানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার এসআই হানিফ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার রুহিয়া থানার ২ নং আখানগর ইউনিয়নের ডাঙা পাড়া গ্রামের মনছুর আলী মেয়ে আশা মনি রহিমান পুর আলিম মাদ্রাসা আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সোমবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে আশা মনি ও তার ছোট ভাই রাকিবের সাথে একটি স্মার্ট ফোনের কারণে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এক পর্যায় রাগকে নিয়ন্ত্রণ করতে না পাড়ায় আশা মনি পানে করেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে ঠাকুরগাঁও ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া। সেখানে অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর এলাকায় রাত ১১টার দিকে তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রুহিয়া থানার এসআই হানিফ বলেন আমরা ঘটনা স্থল পরিদর্শন করে প্রাথমিক সুরতহাল করা হয়েছে লাশ ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্ত হলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com