মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক কমলাপুরে যাত্রীর পকেটে ছিনতাইয়ের চেষ্টা, আটক এক বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক ফেনীর নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না : ভারপ্রাপ্ত মহাসচিব সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর নাগরিকদের অধিকার নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব : আইনমন্ত্রী

নওগাঁয় প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় বুধবার, ২১ মে, ২০২৫, ৭.০২ পিএম
  • ৮০ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ-নওগাঁ সদর উপজেলার বিএনপি’র সভাপতি ও ৫নং হাঁপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা মঙ্গলবার (২০ মে) দুপুরে তার দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সম্প্রতি কয়েকটি পত্রিকা ও অনলাইন মাধ্যমে প্রকাশিত “সাংবাদিক হয়রানির” অভিযোগ সংক্রান্ত প্রতিবেদনকে সম্পূর্ণ “মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছেন।

তিনি বলেন, “আমি কোনো সাংবাদিককে মারধর বা আটক করিনি। ঘটনাটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে আইনানুগভাবে ব্যবস্থা নিয়েছে।”

তিনি অভিযোগ করেন, কথিত কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয়ে ইউনিয়ন পরিষদে এসে ইউপি সদস্যদের হুমকি ও চাঁদা দাবি করছিলেন, যার ভিডিও প্রমাণ রয়েছে। এই অবস্থায় জনসাধারণ উত্তেজিত হয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে।

চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা বলেন, “একটি কুচক্রীমহল রাজনৈতিক ও সামাজিকভাবে আমাকে হেয় করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ ধরনের মানহানিকর সংবাদ প্রচার থেকে সংবাদমাধ্যমকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।” তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থার কথাও জানান।

সংবাদ সম্মেলনে তিনি পেশাদার ও প্রকৃত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, যেন তারা সাংবাদিকতার সুনাম রক্ষায় এমন অপেশাদার কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আখলাকুর রহমান রতন, সদর থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান লিপ্ত, ওবায়দুর রহমান, হাপানিয়া ইউনিয়নের সদস্য মিজানুর রহমান মিলন, শহীদ ইফতেখার আলম পটু সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিবিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com