সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

কক্সবাজারে ২১ কেজি ক্রিস্টাল মেথের চালান জব্দ: বিজিবি

  • আপডেট সময় বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৩.১২ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ২১ কেজি ক্রিস্টাল মেথের একটি বড় চালান জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়।

বিজিবির দাবি, এটি দেশে জব্দ হওয়া মাদকটির সর্বোচ্চ চালান। যার বাজার মূল্য আনুমানিক ১০০ কোটি টাকা।

মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোরে সীমান্তের বালুখালী সাইক্লোন শেল্টার এলাকায় অভিযান চালিয়ে মাদকটির চালান জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বালুখালী এলাকার মৃত ছিদ্দিক আহম্মেদের ছেলে বুজুছে মিঞা (৫১), একই এলাকার মো. আ. শুকুরের ছেলে মো. ইসমাইল (২৩), মো. আবুল মন্ডলের ছেলে ছৈয়দুল বাশার (৪০)।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, মিয়ানমার থেকে একটি মাদকের চালান বাংলাদেশে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির দল সেখানে অভিযান চালায়। অভিযানে কক্সবাজারের বালুখালী সীমান্ত থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। যেটির সিজার মূল্য ১০০ কোটি টাকা।

তিনি আরও বলেন, জব্দ করা আইস ব্যাটালিয়ন সদরে জমা রাখা হচ্ছে। পরবর্তী সময়ে সবার উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হবে।

আটকদের পুলিশে সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com