মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্বর্ণক্রেতাকে মারধরের ঘটনায় ঠাকুরগাঁওয়ে জুয়েলার্স মালিকসহ দু’জন কারাগারে

  • আপডেট সময় সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ১১.১৫ এএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

গৌতম চন্দ্র বর্মন
ঠাকুরগাঁও থেকেঃ স্বর্ণক্রেতাকে মারধরের ঘটনায় ঠাকুরগাঁও হ্যাপী জুয়েলার্স এর মালিক খোকন কুমার রায় ও তার ছেলে চিরন্তন কুমার রায়কে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার ১৬ এপ্রিল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক নিত্যানন্দ সরকার এ আদেশ দিয়ে পরবর্তী শুনানি সোমবার ধার্য করেন।

আসামীরা হলো, হ্যাপি জুয়েলার্স এর মালিক খোকন কুমার রায় (৫৫), তার ছেলে চিরন্তন কুমার রায় (৩০), কর্মচারী খুশি (৩৫), মানিক (৩৫), রতন (৩৮)।

মামলার সূত্রে জানা যায়, শহরের রোড ইসলামনগর খানকা শরীফ এলাকার তারিফ হোসেনের স্ত্রী ইফরাত বারী রুনা ২০১৮ সালে শহরের স্বর্ণকার পট্টি এলাকার হ্যাপী জুয়েলার্সে একটি সিতাহার তৈরি করেন।

২০১৮ সালের ১৫ জানুয়ারি হ্যাপী জুয়েলার্সে ২২ কেরেট গিনি সোনা ১ ভরি ১০আনা ৩ রতি জমা দিয়ে ৯ আনা ৩ রতি মুল্য মজুরীসহ ৩০ হাজার ৩১৫ টাকা, ২ ভরি ৪ আনা সোনা দিয়ে একটি সিতাহার তৈরি করতে দেয় শহরের রোড ইসলামনগর খানকা শরীফ এলাকার তারিফ হোসেনের স্ত্রী ইফরাত বারী রুনা। উক্ত সিতাহারটি কয়েক মাস পর নগদ টাকা দিয়ে তারা নেন। গত শনিবার (১৫ এপ্রিল) দুপুরে তিনি উক্ত সিতাহারটি হ্যাপী জুয়েলার্সে বিক্রয় করতে গেলে দরকষাকষির এক পর্যায়ে দোকানের মালিকের সাথে তাদের দামের বনিবনা না হওয়ায় ভুক্তভোগী ও তার স্বামী সেখান থেকে বের হয়ে অন্য জুয়েলার্স’র দোকানে যেতে চায়। এসময় খোকন কুমার রায় (৫৫), দোকানের কর্মচারী খুশি (৩৫) তাদের আটকে ওই মহিলার শরীরে হাত দিয়ে জোরপূর্বক বসানোর চেষ্টা করেন। এর প্রতিবাদ করতে গেলে কর্মচারী খুশি তার স্বামীকে গলা চেপে ধরে এবং এলোপাথারি মারপিট করতে থাকে। তারা গুরুতর আহত হলে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য জুয়েলার্স’র মালিক ও তার ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়। এঘটনায় ওই নারী গত শনিবার রাতে ৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩জনের নামে সদর থানায় একটি মামলা করেন। পরে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাতে তাদের গ্রেফতার দেখিয়ে রোববার ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুললে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে সদর থানার ওসি কামাল হোসেন জানান, মারপিটের ঘটনায় দুজন আসামী গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com