সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

জবির অর্থনীতি ক্যারিয়ার ক্লাব কর্তৃক মুদ্রানীতির উপর সেমিনার আয়োজন

  • আপডেট সময় বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১০.৩১ এএম
  • ২৫২ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধিঃ মুদ্রানীতি হল একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতা রক্ষার জন্য দেশের আর্থিক কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত নীতি যা দেশের অর্থনীতিতে অর্থ সরবরাহ নিশ্চিত ও নিয়ন্ত্রণ করে। মুদ্রানীতি দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সুদের হার এবং অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে। একটি দেশের মুদ্রানীতি তার কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা করে। বাংলাদেশে এটি করে থাকে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সামষ্টিক, অভ্যন্তরীণ এবং বৈশ্বিক অর্থনীতিক অবস্থা বিবেচনা করে এবং বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ অর্থনীতিক অবস্থা অনুমান করে মুদ্রানীতি প্রণয়ন করে থাকে।তাই অর্থনীতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বের বিষয়টি মাথায় রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ক্যারিয়ার ক্লাব কর্তৃক মুদ্রানীতি নিয়ে ২২ মার্চের সকাল ৯:৩০ থেকে বিস্তারিত আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভায় মুদ্রানীতি নিয়ে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর (রিসার্চ) ড. মোঃ এজাজুল ইসলাম। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আজম খান, জবিশিসের সভাপতি অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম ও অর্থনীতি বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।উক্ত সভায় ড. মোঃ এজাজুল ইসলাম মুদ্রানীতি কি, কিভাবে পরিচালিত হয়,কি পদক্ষেপের মাধ্যমে সম্পন্ন হয়,মুদ্রানীতি কিভাবে প্রভাব ফেলে এগুলো নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন।বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আজম খান বলেন,”বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমার জ্ঞান শুধুমাত্র খাতা-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, এগুলো বাস্তবজীবনে প্রয়োগ করতে হবে। অর্থনীতি বিভাগের জন্য বিয়টি আরো সত্য। ড. মো: এজাজুল ইসলাম এমন একজন যার হাত ধরেই মুদ্রানীতির একটা বড় অংশ সম্পন্ন হয়।তার কাছ থেকে আজকের আলোচনা থেকে পাওয়া বাস্তব জ্ঞান মুদ্রানীতির বিষয়গুলো সম্পর্কে সবার স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে বলে আমি মনে করি।”অর্থনৈতিক উন্নয়ন বেগবান করার ক্ষেত্রে মুদ্রানীতি গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ, বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি অধিক প্রযোজ্য।এর মাধ্যমে আর্থিক লক্ষ্যমাত্রা নির্ধারণ ও তা অর্জনে কাজ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com