সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

৯৯৯ এ ফোনকলে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৮.৩২ পিএম
  • ২২২ বার পড়া হয়েছে

সোমবার সকাল সাড়ে দশটায় ঢাকার ধামরাই থেকে হাবিবুর রহমান নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ ফোন করে জানান, তার ঢাকা মেট্রো ল-৫২-৯৩২৭ নাম্বারের নীল রঙের এপাচি আরটিআর ফোর ভি মোটরসাইকেলটি সকালে কোন এক সময়ে চুরি হয়ে যায়। তিনি জিপিএস লোকেশন ট্র্যাকারের মাধ্যমে দেখতে পাচ্ছিলেন মোটরসাইকেলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত অবস্থায় চৌদ্দগ্রামের কাছাকাছি অবস্থান করছে।

৯৯৯ কলটেকার কনস্টেবল জুয়েল মিয়া কলটি রিসিভ করেছিলেন। জুয়েল তাৎক্ষণিকভাবে ময়নামতি হাইওয়ে থানা এবং মিয়াবাজার হাইওয়ে থানায় বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়। পরবর্তীতে ৯৯৯ ডিসপাচার এসআই জয়ন্ত ঘরামি সংশ্লিষ্ট থানা পুলিশ এবং কলারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

সংবাদ পেয়ে স্বল্প সময়ের মধ্যে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের একটি দল কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন মিশ্বানী বাজার থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে এবং মোটরসাইকেলটি চুরির অভিযোগে মোঃ তুষার আহমেদকে গ্রেপ্তার করে ।

মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশ দলের নেতৃত্বে থাকা এসআই টিপু রায় ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com