সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

কাওরান বাজারে বৃহৎ পরিসরে শাখা উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক

  • আপডেট সময় শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.৪৬ এএম
  • ২২২ বার পড়া হয়েছে

 

২ ফেব্রুয়ারি ব্র্যাক ব্যাংক-এর কাওরান বাজার শাখা স্থানান্তর করে সুপরিসর স্থানে
চালু করেছে।
প্রশস্ত নতুন পরিসরে স্থানান্তরিত শাখাটি গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম গ্রাহক সেবা প্রদান করবে।
২৬ জানুয়ারি ২০২৩ ঢাকায় কাওরান বাজারের বোরাক জহির টাওয়ার, হোল্ডিং নং: ০১, কাজী নজরুল
ইসলাম এভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড
সিইও সেলিম আর. এফ. হোসেন।
অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও এম মাসুদ রানা এফসিএ, হেড অব রিটেইল ব্যাংকিং
মোঃ মাহীয়ুল ইসলাম, হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই উদ্বোধনী অনুষ্ঠানে সেলিম আর. এফ. হোসেন বলেন: “বৃহত্তর ব্র্যাক পরিবারের অংশ হিসেবে ব্র্যাক
ব্যাংক সবসময় আরও বেশি মানুষের কাছে পৌঁছার জন্য এবং নেটওয়ার্ক বিস্তৃত করার জন্য কাজ করে
যাচ্ছে। ব্র্যাক ব্যাংক স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহকদের উৎকর্ষ সেবার অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে
অর্থনৈতিক সমৃদ্ধির অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, “এ শাখা চালুর ফলে বাণিজ্যিক এলাকা কাওরান বাজারের গ্রাহকরা তাদের প্রয়োজনমতো
সর্বাধুনিক ও অনলাইন ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন। । আমরা এই শাখা চালুর মাধ্যমে এই
এলাকার মানুষদের জন্য ‘আনন্দময় ব্যাংকিং অভিজ্ঞতা’র প্রতিশ্রুতি নিয়ে এসেছি। বিস্তৃত শাখা নেটওয়ার্ক
এবং সুবিধাজনক ডিজিটাল ব্যাংকিং সক্ষমতার সমন্বয়ে ব্র্যাক ব্যাংক দেশের এক নম্বর সাসটেইনেবল ব্যাংক
হতে প্রতিশ্রুতিবদ্ধ।”
১৮৭টি শাখা, এসএমই শাখা /কৃষি শাখা এবং এসএমই সার্ভিস সেন্টার নিয়ে ব্র্যাক ব্যাংক এখন বাংলাদেশের
অন্যতম বৃহত্তম অনলাইন ব্যাংকিং নেটওয়ার্ক হিসাবে আত্মপ্রকাশ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com