বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে জ্বালানি ও বিদ্যুৎ সচিব

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৯.১৬ এএম
  • ২২৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশন এর বিভিন্ন স্থাপনা ও নির্মানাধীন ময়মনসিংহ ৪২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প স্থান সরজমিনে সোমবার দুপুরে পরিদর্শন করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মাহবুব হোসেন এবং বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান।

এ সময় অনুষ্ঠিত বৈঠকে রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুস সবুর মহোদয় ও নির্বাহী পরিচালক (প্রকৌশল) মোঃ সেলিম ভূঁইয়া মহোদয় ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশনের গ্যাস সরবরাহ সম্পর্কে ও নির্মানাধীন বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সামগ্রিক কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন। বৈঠকে বর্তমান গ্যাস স্বল্পতায় পাওয়ার স্টেশন চালু রাখার বিষয়ে সিনিয়র সচিব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও সচিব বিদ্যুৎ বিভাগ প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত অন্যান্য সফরসঙ্গী ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ হারুনুর রশীদ মোল্লাহ্, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com