বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাড়ে আট মাসের যুদ্ধে ইউক্রেনে নিহত এবং আহত হয়েছেন এক লক্ষেরও বেশি রুশ সেনা : জেনারেল মার্ক মিলেরি

  • আপডেট সময় শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ১০.৫১ এএম
  • ২১৯ বার পড়া হয়েছে

সাড়ে আট মাসের যুদ্ধে ইউক্রেন ফৌজের প্রত্যাঘাতে নিহত এবং আহত হয়েছেন এক লক্ষেরও বেশি রুশ সেনা। গোয়েন্দা রিপোর্ট উদ্ধৃত করে বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন আমেরিকা সেনার জেনারেল মার্ক মিলেরি! সেই সঙ্গে তিনি জানান, ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওই যুদ্ধে রুশ বাহিনীর হামলায় ৪০ হাজারেরও বেশি সাধারণ ইউক্রেনীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

ইউক্রেন সেনার ধারাবাহিক হামলার মুখে গত বুধবার খেরসন শহর থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া! সামরিক অবস্থানগত দিক ‘অতি গুরুত্বপূর্ণ’ ওই শহর ছাড়ার কারণ হিসাবে অবশ্য ‘শীতে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার’ যুক্তি দিয়েছে মস্কো। যদিও সামরিক বিশ্লেষকদের একাংশ সেই যুক্তি মানতে চাইছেন না। রুশ সেনার জেনারেল সের্গের সুরভিকিন জানিয়েছেন, ‘আপাতত’ তাঁরা ডিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে সরে আসছেন। এর ফলে গোটা খেরসন প্রদেশ-সহ দক্ষিণ ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা ভ্লাদিমির পুতিনের বাহিনীর হাতছাড়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com