সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাজধানীর উত্তরায় গার্ডারের নিচে চাপা পড়ে প্রাইভেটকারের ৫ জন নিহত আহত ২

  • আপডেট সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ১১.৪৪ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

 

আসাদুজ্জামান মাসুদঃ সোমবার (১৫ আগস্ট) বিকালে উত্তরা এলাকায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের একটি গার্ডার, একটি প্রাইভেট কারের ওপর পড়ে গেলে, দুই শিশুসহ গাড়ীর ভিতর পাঁচজন নিহত হয়েছে।

পুলিশ এবং উপস্হিত জনতা সূত্রে জানা যায় বিকাল সাড়ে ৪টার দিকে গাজীপুর প্যারাডাইস টাওয়ারের সামনে, বক্সগার্ডার ওঠানোর সময় ভারসাম্য রাখতে না পারায়, বহনকারী ক্রেন একদিকে কাত হয়ে যায়। তখন এক্সপ্রেসওয়ের গার্ডারটি গাজীপুরগামী একটি প্রাইভেট কারের ওপর পড়ে, এতে এই হতাহতের ঘটনা ঘটে।

 

দুর্ঘটনার পর গাড়ির দুই জন আরোহী গুরুতর আহত অবস্থায় গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় এবং তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা হচ্ছে রিয়া মনি (২১) এবং হৃদয় (২৬)।

গাড়ির ভিতর নিহড পাঁচ আরোহী হলো- শিশু জান্নাত (৬), জাকারিয়া (২), ঝর্ণা (২৮),রুবেল (৫০), এবং অপর নিহতের বিষয়ে জানা যায় নাই। উদ্ধারের সময় ক্রেন দিয়ে গার্ডার তুলে মরদেহ বের করা হয়।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন গাজী এ তথ্য নিশ্চিত করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com