মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতীয় নাগরিকের চুরি যাওয়া মালামাল উদ্ধার গ্রেফতার ১

  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০, ১১.২৬ পিএম
  • ৩৮৬ বার পড়া হয়েছে

ভারতীয় নাগরিকের চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) ওয়ারী থানা পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত সিএনজি চালক হাবিব হাওলাদার(৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

ডিএমপির ওয়ারী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুজিত কুমার সাহা ডিএমপি নিউজকে জানান, গত ১১ ফেব্রুয়ারি, ২০২০ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভারতীয় নাগরিক গণেশ চন্দ্র সরকার তার স্ত্রী ও তার বন্ধু প্রবীর কুমার গুহ এবং বন্ধু পত্নীসহ কমলাপুর রেলস্টেশন থেকে ১৫ ফেব্রুয়ারির মৈত্রী এক্সপ্রেসের চারটি টিকিট কাটেন। সকাল পৌনে ১১টার দিকে সিএনজি করে স্বামীবাগ লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে তারা রওনা দেন।

তিনি বলেন, পথিমধ্যে তারা হালকা নাস্তা করবেন বলে ভাড়াকৃত সিএনজি চালককে একটি খাবারের দোকানের সামনে থামানোর জন্য অনুরোধ করেন। সে অনুযায়ী বেলা সাড়ে ১১টার দিকে ওয়ারী থানার অভয়দাস লেনের একটি খাবারের দোকানের সামনে অটোরিকশা থামান চালক। চার পর্যটকের সবাই অটোরিকশা থেকে নামেন এবং চালককেও তাদের সঙ্গে নাস্তা করতে যাওয়ার অনুরোধ করেন। সিএনজি অটোরিকশা চালক যাত্রীদের সঙ্গে না গিয়ে তাদের নাস্তা করে আসতে বলেন।

পরবর্তী সময়ে পর্যটকরা নাস্তা খেয়ে বাইরে এসে দেখেন, উক্ত অটোরিকশাচালক যাবতীয় মালামাল চুরি করে পালিয়েছে। তাদের চুরি যাওয়া মালামালের মধ্যে ছিল দু’টি ট্রলি ব্যাগ, কাঁধে ও হাতে ঝুলানো চারটি ব্যাগ ও মহিলাদের ভ্যানিটি ব্যাগ দু’টি। যার মধ্যে কাপড় ছাড়াও ভারতীয় সাত হাজার রুপি, বাংলাদেশি সাড়ে তিন হাজার টাকা, চারজনের পাসপোর্ট, সবার ভারতীয় আধার কার্ড, প্যানকার্ড, ভোটার কার্ড ও কলকাতাগামী ট্রেনের চারটি টিকিট।

পরে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করে তারা ওয়ারী থানায় আসলে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা রুজু হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওয়ারী থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ জহির হোসেন ডিএমপি নিউজকে বলেন, মামলা রুজুর পর ডিসি ওয়ারী স্যার শাহ ইফতেখার আহমেদ পিপিএম এর নির্দেশনায় ওয়ারী ও যাত্রাবাড়ী থানার দু’টি টিম যৌথভাবে অভিযান শুরু করে। তারা ওই সিএনজির নাম্বার সনাক্ত করে চালকের নাম-ঠিকানা সনাক্ত করে। এক পর্যায়ে ওই দিনেই অর্থাৎ ১১ ফেব্রুয়ারি সিএনজিসহ চুরি করা যাবতীয় মালামাল উদ্ধার করা হয়। কিন্তু পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সিএনজি চালক হাবিব পালিয়ে যায়।

বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আজ ১৬ ফেব্রুয়ারি ২০২০ সকাল ১১ টায় ধোলাইপাড়ে অভিযান পরিচালনা করে ওই সিএনজি চালক হাবিব হাওলাদারকে গ্রেফতার করা হয়। তাকে ৫ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ জহির হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com