শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জাতীয় ঐক্যের বিকল্প নেই-ময়মনসিংহে-শিবলী সাদিক খান।

  • আপডেট সময় রবিবার, ৮ মে, ২০২২, ৯.৫৭ এএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

গণমাধ্যম সপ্তাহ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও সাংবাদিক সুরক্ষা আইন সংশোধনী বাস্তবায়নে জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই বলে মন্তব্য করে বিএমএসএফ’র ঘোষিত ১৪ দফা দাবী আদায়ের আন্দোলনে সকল সাংবাদিকদের ঐকবদ্ধ থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান।

শনিবার (৭ মে) সন্ধায় দুর্গাবাড়ী রোডস্থ গ্রীণপার্কে ময়মনসিংহে সাংবাদিকবৃন্দের আয়োজনে ঈদপূর্ণমিলনী ও গুণীজন সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মোখলেছুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় সহ-সভাপতি সাইদুল রহমান বাবুল, সাধারণ সম্পাদক সিবলী সাদিক খাণ, সহ-সাধারন সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু, সদস্য আনোয়ার সাহাদাত জাহাঙ্গীর, দৈনিক শাশ্বত বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আজগর হোসেন রবিন, প্রধানমন্ত্রীর স্বর্ন পদকপ্রাপ্ত আবুল হোসেন পাশাকে সংবর্ধিত করা হয়। এসময় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ (পিপিএম) যোগদানের পর থেকে কোতোয়ালী থানা এলাকার আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় তাঁকে সম্মাননা স্মারক তুলে দেন সাংবাদিক নেতৃবৃন্দরা।

বিশ্ব বাংলা ভিশন অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক দীপক চন্দ্র দে এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দা রোকেয়া আফসারী শিখা, ময়মনসিংহ জেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি প্রিন্স দুলাল, জেলা কৃষক শ্রমিক জনতালীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিল্লাল হোসেন, জেলা জাতীয় পার্টির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহীদ আমিনী রুমি। বিএমএসএফ ত্রিশাল উপজেলা সাধারণ সম্পাদক এসএম জামাল উদ্দিন শামীম প্রমূখ।

ঈদপূর্নমিলনী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com