সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নিউ মার্কেট এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ৬.৩৬ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সমঝোতার পর কিছুক্ষণ সংঘর্ষ বন্ধ থাকলেও  ফের সংঘর্ষ শুরু হয়। দ্বিতীয় দফায় প্রায় পাঁচ ঘণ্টা সংঘর্ষ শেষে থমথমে অবস্থা বিরাজ করছে পুরো নিউ মার্কেট এলাকা। এমন অবস্থায় নিউ মার্কেট এলাকায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার পরে এই সেবা বন্ধ হয়ে যায়।

আজ  বিকেল ৪টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের উপপরিদর্শক সাজ্জাদুর রহমান বিকেল সাড়ে ৪টার দিকে বলেন, ‘উভয়পক্ষের মধ্যে সমঝোতার পর বিকেল ৪টার দিকে সংঘর্ষ থেমেছিল। আমরা আশা করছিলাম পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু বিকেল সোয়া চারটার দিকে আবার সংঘর্ষ বেঁধে যায়। আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে নিউ মার্কেটের দোকানিদের মারধরকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়। রাতভর সংঘর্ষ শেষে ভোর ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ফের সংঘর্ষ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব পর্যন্ত পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। সংঘর্ষে ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com