সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

  • আপডেট সময় শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৪.১৭ পিএম
  • ৪৬৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পিকআপভ্যান ও অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে আজ শুক্রবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুজন হলেন, কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা গ্রামের আজান আলীর ছেলে অটোরিকশার চালক রমজান আলী (৫৫) ও উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বীরবাসিন্দা গ্রামের রীনা (৩০)। এ ছাড়া দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ডের উদ্দেশে যাচ্ছিল। অপরদিক থেকে একটি পিকআপভ্যান হামিদপুরের দিকে যাচ্ছিল। পথে কালিহাতী সদরের কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে পিকআপটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার চালকসহ  ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ছাড়া আহত হন আরও ছয় জন। হতাহতরা সবাই অটোরিকশার আরোহী ছিলেন।

ওসি আরও জানান, পিকআপভ্যান ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে পিকআপের চালক পলাতক রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশদুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com