শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

লক্ষ্মীপুরে স্বাস্মীর সাথে অভিমান করে গৃহবধুর আত্মহত্যা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০, ৯.১৫ পিএম
  • ২৮০ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে স্বামীর সাথে অভিমান করে পারভিন আক্তার (২৫) নামের এক গৃহবধুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে।
 সকালে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পাকিস্তান বাড়িতে এ ঘটনা ঘটে। পারভিন ওই বাড়ির বেলাল হোসেনের স্ত্রী এবং একই এলাকার খোরশেদ কোম্পানীর মেয়ে।
তাদের ঘরে আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। চরমার্টিন ইউপি চেয়ারম্যান ইউছুপ আলী জানান, ৫ বছরের আগে চরমার্টিন ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর মোস্তফার ছেলে বেলালের সাথে একই ওয়ার্ড খোরশেদ কোম্পানীর মেয়ে পারভিন আক্তারের পারিবারিক সম্মতিতে বিয়ে হয়।
বিয়ের পর থেকে তাদের সংসার ভালভাবে চলছিলো। তার স্বামী বেলাল চট্টগ্রাম শ্রমিকের কাজ করে। ঘটনার সময় তার স্বামী বেলালের সাথে পারভিনের মোবাইলে কথা কাটি হয়।
ধারনা করা হচ্ছে হয়ত স্বামীর সাথে অভিমান করে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল আবচার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com