সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে তুষারধসে ৭৭ জন নিহত ও ৯৪ জন আহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০, ৩.৩১ পিএম
  • ৩১২ বার পড়া হয়েছে

গত ২০ বছরের মধ্যে অন্যতম ভয়াবহ শীতকাল পার করছে পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চল। টানা তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে।  বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে তুষারধসে অন্তত ৭৭ জন নিহত ও ৯৪ জন আহত হয়েছে। তুষারধসে বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েই মূলত এ প্রাণহানি হয়েছে।

পরবর্তীকালে প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেকেই এখনো তুষারের নিচে চাপা পড়ে রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছেন গ্রামবাসী ও উদ্ধারকর্মীরা।

খবরে বলা হয়, গত কয়েকদিন ধরেই পাকিস্তানের আবহাওয়া বৈরী। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নীলুম উপত্যকার  অনেক গ্রামে প্রবল তুষারপাত হয়েছে। তুষারধসে চাপা পড়েছে অনেক বাড়িঘর। এতে ঘরের ভেতরে থাকা অনেকের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন মন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

এ অবস্থায় ওই অঞ্চলের মানুষকে সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com