শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

১৬ অক্টোবর থেকে শুরু হবে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ

  • আপডেট সময় শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২, ৬.২৭ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

চলতি বছরের ১৬ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। শুক্রবার (২১ জানুয়ারি) ২০২২ টি-২০ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি।

গত বিশ্বকাপে প্রথমপর্ব খেলতে হয়েছিল বাংলাদেশকে। আর এবার আগেই নিশ্চিত হয়েছে, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ শেষে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকায় সরাসরি সুপার টুয়েলভ খেলবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

এবার সুপার টুয়েলভে ভারত-পাকিস্তান ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে দক্ষিণ আফ্রিকা। এছাড়া বাছাইপর্ব পেরিয়ে আসা দুটি দলকে মোকাবেলা করতে হবে।

২৪ অক্টোবর হোবার্টে বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ হিসেবে থাকবে ‘এ’ গ্রুপের রানার্সআপ দল। ২৭ অক্টোবর সিডনিতে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে বাংলাদেশ।

৩০ অক্টোবর ব্রিসবেনে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ২ নভেম্বর ভারত এবং ৬ নভেম্বর পাকিস্তানের মোকাবেলা করবে রিয়াদের দল।

এদিকে বিশ্বকাপের গ্রুপ ‘এ’-তে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, রানার্স-আপ নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তান। বাকি দুই দুই বাছাইপর্বে গ্রুপ ‘এ’-এর জয়ী দল ও গ্রুপ ‘বি’ এর রানার্স-আপ দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com