বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ৩০ জানুয়ারিই অনুষ্ঠিত হবে :হাইকোর্ট

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০, ৫.৫৮ পিএম
  • ৩৭২ বার পড়া হয়েছে

আগামী ৩০ জানুয়ারিই অনুষ্ঠিত হবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। সরস্বতী পূজার কারণে ভোটগ্রহণের তারিখ পেছানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন মঙ্গলবার খারিজ করে এ আদেশ দেয় হাইকোর্ট।

নির্বাচন প্রক্রিয়ার অগ্রগতি এবং ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কথা বিবেচনা করে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি পূর্বনির্ধারিত সময়সূচি অনুসারেই অনুষ্ঠিত হবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন।

এর আগে গত ৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপনের জন্য দুই সিটি করপোরেশনের ভোটগ্রহণের তারিখ পেছানোর নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন।

রিটে তিনি উল্লেখ করেন, ২৯ ও ৩০ জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন থাকবে। আবার ঢাকায় সিটি নির্বাচন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। এজন্য নির্বাচন পেছানোর জন্য রিটটি করা হয়েছে।

গত ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ৩০ জানুযারি দুই সিটি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com