সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না : ডা. দীপু মনি

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ১১.৩৩ এএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না।

সোমবার (২৯ নভেম্বর) নবাবগঞ্জ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ওমিক্রন ভ্যারিয়েন্ট অত্যন্ত বিধ্বংসী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া এর জন্য এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না। স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে পরীক্ষা নেওয়া হবে।

আগের দিন, করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ বিস্তার ঠেকাকে চারটি সুপারিশ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। রোববার (২৮ নভেম্বর) পরামর্শক কমিটির ৪৮তম সভা থেকে বিশদ আলোচনার পর এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

কারিগরি পরামর্শক কমিটি সুপারিশগুলো হচ্ছে, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দক্ষিণ আফ্রিকা থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘ওমিক্রন ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে ঘোষণা করেছে।

এর বিস্তাররোধ করার জন্য এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অনেক দেশ, দক্ষিণ আফ্রিকাসহ ওই অঞ্চলের কয়েকটি দেশ (জিম্বাবুয়ে, নামিবিয়া, বোতসোয়ানা, সোয়াজিল্যান্ড) থেকে যাত্রী আগমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে (প্রত্যক্ষ ও পরোক্ষ ফ্লাইটসহ)। ওই সমস্ত দেশ এবং যে দেশে সংক্রমণ ছড়িয়েছে, সেখান থেকে আসা যাত্রীদের আগমন বন্ধ করার সুপারিশ করা হয়েছে।

কোনো ব্যক্তির এসব দেশে ভ্রমণের সাম্প্রতিক (গত ১৪ দিনে) ইতিহাস থাকলে, তাদের বাংলাদেশে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। কোভিড-১৯-এর টেস্ট পজিটিভ হলে আইসোলেসন করতে হবে।

প্রতিটি পোর্ট অব অ্যান্ট্রিতে স্ক্রিনিং পরীক্ষা, সামাজিক সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থা আরও কঠোরভাবে পালন করা (স্কুল-কলেজসহ), চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করা ও বিভিন্ন (রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়) সমাবেশে জনসমাগম সীমিত করার সুপারিশ করা হলো।

কোভিড-১৯-এর পরীক্ষায় জনগণকে উৎসাহিত করার জন্য বিনামূল্যে পরীক্ষা করার সুপারিশ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com